শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

বিয়ানীবাজার মাথিউরা ইউরি চেয়ারম্যান বরখাস্ত

কামরান হোসেন , বিয়ানী বাজার (সিলেট):
  • আপলোডের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৮৯০ বার পঠিত

বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমান উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে।

গতকাল সোমবার (১৯ মে) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্মারক নং ৪৬.০০.৯১০০.০০০.০১৭.২৭.০০০২. ১৬ (অংশ-১)-৩৩৯ অনুযায়ী বরখাস্ত হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট মাস থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত আমান উদ্দিন উপজেলা পরিষদের মাসিক সভাসহ অন্যান্য সকল সভায় ধারাবাহিক অনুপস্থিত থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের জেলা প্রশাসক মন্ত্রনালয়ে পত্র প্রেরণ করেন।

এছাড়াও আমান উদ্দিন কর্তৃক সংগঠিত অপরাধমূলক কর্মকান্ড স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী জনস্বার্থ পরিপন্থি হওয়ায় তাকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: নূরে আলম ওই আদেশ-প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

মো. আমান উদ্দিন সর্বশেষ ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..