শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

দলকে ভালোবেসে খালেদা জিয়াকে কালা মানিক উপহার দিতে চান কৃষক

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫৯৭০ বার পঠিত

দলের প্রতি একজন সাধারণ কৃষকের কতটা ভালোবাসা থাকলে তিনি তার ৬ বছর লালন পালন করা নিজের গোয়ালের গরুটি তার পছন্দের দলের চেয়ারপার্সনকে উপহার দিতে পারেন তার প্রমাণ করে দিয়েছে একজন সাধারণ কৃষক।

কৃষক তার লালন পালন করা গরুটি তার পছন্দের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পবিত্র ঈদুল আজাহার উপহার দিতে চান।

কৃষকের নাম মোঃ সোহাগ মৃধা, পিতার নাম বেলায়েত হোসেন, তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা।

কৃষক সোহাগ মৃধা জানান , গরুটি দেখতে কালো হওয়ায় তাকে সবাই কালা মানিক বলে ডাকে, ৬ বছর থেকে ফ্রিজিয়ান জাতের গরুটি লালন পালন করেছি,
গরুটির ওজন ৩৫ মন হবে, বাজার মূল্য ১০ লাখ টাকা।

শেখ হাসিনাকে ২/৩ বছর আগে এক কৃষক একটি গরু উপর দিয়েছিল, সেই দিন থেকে আমি চিন্তা করে রেখেছি আমার পছন্দের দলের নেত্রীকে আমি আমার গোয়ালের গরুটি উপহার দিব।

আমি এই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই।

বেগম জিয়াকে গরুটি পৌঁছাতে পিকআপ ভাড়া করা হয়েছে, খুব শীঘ্রই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।

আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন,সোহাগ মৃধা একজন একনিষ্ঠ বিএনপি’র কর্মী, তার পরিবারে স্ত্রী, মা এবং তিনি এই গরুটি লালন পালন করেছে, এবং আমি শুনেছি তিনি ঢাকায় যাওয়ার জন্য ট্রাক ভাড়া করেছে।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু বলেন,আমি আপনাদের মাধ্যমে বিষয়টা জানতে পেরেছি দলের প্রতি ভালবাসাকে স্বাগত জানাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..