রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মুজিবনগরে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধ:
  • আপলোডের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫৮৪১ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে মুজিবনগর-দর্শনা সড়কের বল্লভপুর মুসলিমপাড়া কবরস্থান মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোফাজ্জল হক (৪৬)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দলকালক্ষিপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, একটি মোটরসাইকেলে করে কেদারগঞ্জ বাজার থেকে ইয়াবার একটি চালান চুয়াডাঙ্গার দিকে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বল্লভপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে এক সন্দেহভাজন মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে একটি ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো এক হাজার একশ পিস ইয়াবা ও নগদ ৩১ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দ করা ইয়াবার চালানটি কক্সবাজার থেকে আসা হতে পারে এবং তা খুচরা বিক্রির জন্য মুজিবনগর হয়ে বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল। আটক মোফাজ্জল হককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..