মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরগুনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস কৃষি বিভাগের নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেয়ায় তোলপাড় তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপপরিচালকের আদমদীঘিতে বিএনপির কারা-নির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, নোটিশ না দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের অসহায় মানুষের পাশে উত্তর তক্তাবুনিয়া আদর্শ যুব কল্যাণ সংস্থা, চিকিৎসা সহায়তা পেলেন দুই নারী

কিশোরগঞ্জ পৌর কলেজিয়েট স্কুল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক

মাহবুবুর রহমান বাবুল কিশোরগঞ্জ থেকে:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৯২৫ বার পঠিত
কিশোরগঞ্জ পৌর কলেজিয়েট স্কুল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাহিদ হাসান খান ...................ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কিশোরগঞ্জ পৌর কলেজিয়েট স্কুল এর সভাপতি পৌর প্রশাসক ও অতিরক্তি জেলা প্রশাসক ( রাজস্ব ) মোহাম্মদ নাহিদ হাসান খান।

বৃহস্পতিবার ( ১৪-০৮-২৫) বেলা সাড়ে দশটা বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় পরিদর্শন কালে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা কল্পে একটি নিমের চারা রোপণ করেন। পরিদর্শন কালে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, বিদ্যালয়ে পড়াশোনার বিকল্প নেই। সবাই দৈনন্দিন পাঠে মনযোগী হতে হবে। শিক্ষার্থীরা যেন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে শতভাগ সেদিকে শিক্ষকদের প্রতি নজর দেওয়ার আহবান জানান । পাশাপাশি বিদ্যালয়ে পড়াশোনা সময়ে যেন কোন ছাত্রছাত্রী বাইরে ঘুরাঘুরি না করে সেদিকে ও লক্ষ্য রাখার তাগিদ প্রদান করেন। তিনি ভয়াবহ মাদক নেশা যেন কোন ক্রমেই গ্রাস করতে না পারে সেদিক বিশেষ দৃষ্টি রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন।

উষ্ণ জলবায়ু থেকে রক্ষা পেতে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন।

প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। শিক্ষার মান এগিয়ে নিতে এবং শহরে একটি নান্দনিক প্রতিষ্ঠান গড়ে তোলতে তিনি সার্বিক সহযোগিতা কামনা করেন।

পরিদর্শন কালে সাথে ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো: রফিকুল ইসলাম শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও বিদ্যাপীঠের অন্যতম প্রাণ শিক্ষার্থী বৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..