মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরগুনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস কৃষি বিভাগের নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেয়ায় তোলপাড় তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপপরিচালকের আদমদীঘিতে বিএনপির কারা-নির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, নোটিশ না দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের অসহায় মানুষের পাশে উত্তর তক্তাবুনিয়া আদর্শ যুব কল্যাণ সংস্থা, চিকিৎসা সহায়তা পেলেন দুই নারী

মুজিবনগর সীমান্তে ৫১ হাজার ডলারসহ চোরাকারবারী আটক

মুজিবনগর প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৯০৫ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দরবাস সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ এর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তির নাম মাসেদুল হক (৩৮), তিনি মুজিবনগরের খামারপাড়া গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান গোপন সূত্রে খবর পান যে ভারত থেকে অবৈধভাবে ডলার পাচারের চেষ্টা হচ্ছে। পরে সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে একটি দল সীমান্তের ফাতিমাপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।

তল্লাশিতে তার কাছ থেকে ৫টি প্যাকেটে মোড়ানো ৫১ হাজার মার্কিন ডলার, একটি বাইসাইকেল এবং একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলারের বাজারমূল্য আনুমানিক ৬২ লাখ টাকা।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসেদুল দীর্ঘদিন ধরে ডলার চোরাচালানে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধার করা ডলার মেহেরপুর ট্রেজারি অফিসে জমা এবং আটক ব্যক্তিকে মুজিবনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..