শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রায়হান চৌধুরী, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫৯৪২ বার পঠিত
শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ------- সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের তাহসিন মুনির অনিন্দ্য স্মৃতি মিলনায়তনে আয়োজিত সভায় এহডহক কমিটির সভাপতি মোঃ আলমগীর সরকারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মিশরের সাবেক রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুমন লাল দেবনাথ, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকার।

এছাড়াও আরো বক্তব্য রাখেন শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোঃ আবুবকর ছিদ্দিক, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এম কে আই জাবেদ, অভিভাবকদের মধ্যে সাবেক ইউপি সদস্য মোঃ বাকিছ মিয়া, অবসর সেনা কর্মকর্তা বিল্লাল হোসেন ভূঁইয়া, সাব ইন্সপেক্টর কামরুল হাসান ভূঁইয়া এবং শুল্কা রানী চক্রবর্তী প্রমূখ।

সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ছাদেকুর রহমান ও মোঃ শাহ এমরান উদ্দিনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন আনু, বর্তমান অভিভাবক সদস্য সহিদুল ইসলাম বাবু, সাবেক সদস্য হাবিবুর রহমান বিদুৎ, আবু ইসহাক রাজু, মজিবুর রহমান, ইউপি সদস্য জয়নাল আবেদীন, সাইদুর রহমান সৌরভ, প্রাক্তন সহকারী শিক্ষিকা শাহিন সুলতানা এবং ভোকেশনাল শাখার নবম-দশম এবং মাধ্যমিক শাখার দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। বিদ্যালয় থেকে ২০২৫ সালে এস এস সি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ইসরাত জাহান নিহা, উম্মে খাদিজা, আছমা আক্তার মিম ও ফাবিহা হোসাইন বিভা এই ৪ জন শিক্ষার্থীকে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..