মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরগুনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস কৃষি বিভাগের নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেয়ায় তোলপাড় তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপপরিচালকের আদমদীঘিতে বিএনপির কারা-নির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, নোটিশ না দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের অসহায় মানুষের পাশে উত্তর তক্তাবুনিয়া আদর্শ যুব কল্যাণ সংস্থা, চিকিৎসা সহায়তা পেলেন দুই নারী

মুরাদনগরে বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় রূপান্তরের দাবিতে দুই ইউনিয়নে পৃথক সমাবেশ

রায়হান চৌধুরী, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৪৯ বার পঠিত
মুরাদনগরে বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় রূপান্তরের দাবিতে দুই ইউনিয়নে পৃথক সমাবেশ --- সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় রূপান্তরের দাবিতে আন্দিকোট ও টনকী ইউনিয়নে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ সমাবেশগুলো অনুষ্ঠিত হয়।

আন্দিকোট ইউনিয়নের হায়দারাবাদ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আন্দিকোট গোলাম জিলানী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ নাসিম আহাম্মেদ। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এম এ জাহের মুন্সী, মুরাদনগর উপজেলা এনসিপি আহ্বায়ক মিনহাজুল হক, সার্চ কমিটির সদস্য মো. এনামুল আলম এনাম, সফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান কেনাল, মো. কবির হোসেন, আন্দিকোট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সিরাজুল ইসলাম মাস্টার, ইকবাল বাহার, হাজী দুলাল মিয়া, সাইফুল ইসলাম, মো. ফরিদ মিয়া, খায়ের মেম্বার, মো. মন মিয়া মেম্বার, গোলাম মোস্তফা, বাদল মিয়া, আরিফুল ইসলাম, আক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রুহুল আমিন রাব্বানী।

অপরদিকে, ২২ নং টনকী ইউনিয়নে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কাজী আলমগীর। প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার। বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক রাজন, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তাহমিনা আক্তার, পারভেজ খসরু শাওন, মো. রাশেদ মেম্বার, খাইরুল বাশার প্রমুখ।

বক্তারা বলেন, বাঙ্গরা বাজার থানা এলাকায় ২০২২ সালের জনশুমারি অনুযায়ী প্রায় ২ লাখ ৪৭ হাজার ১১২ জন জনসংখ্যা রয়েছে। তাই প্রশাসনিক সেবার মানোন্নয়ন ও জনগণের ভোগান্তি লাঘবে দ্রুত বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় রূপান্তর করা জরুরি।

এসময় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার কাছে অবিলম্বে বাঙ্গরা উপজেলা বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..