শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ দেশের পথে প্রধানমন্ত্রী নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

ইউএই-তে ভিসা বন্ধের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

মো. মাসুম বিল্লাহ (আমিরাত প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯০২ বার পঠিত

“বাংলাদেশীদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে”—এমন শিরোনামে বাংলাদেশের কিছু প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি বাংলাদেশ দূতাবাস, আবুধাবির নজরে এলে এ নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে দূতাবাস।

আজ (সোমবার) বিজ্ঞপ্তি দূতাবাস জানিয়েছে, উক্ত সংবাদ সম্পূর্ণ ভ্রান্ত ও ভিত্তিহীন। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, বাংলাদেশিদের ভিসা বন্ধ বা নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো ঘোষণা আমিরাতের কোনো কর্তৃপক্ষ প্রদান করেনি।

পর্যালোচনায় দেখা গেছে, uaevisaonline.com নামের একটি ওয়েবসাইটে এ বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। ওয়েবসাইটটির নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, কারিগরি যোগাযোগের ঠিকানা যুক্তরাজ্যের, নিবন্ধকের নম্বর যুক্তরাজ্যের এবং ওয়েবসাইটে প্রদত্ত কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের। এছাড়া দুবাইয়ের যে ঠিকানা কোম্পানিটি হেড অফিস হিসেবে দেখিয়েছে, সেটিরও কোনো অস্তিত্ব নেই বলে দূতাবাস নিশ্চিত করেছে।

দূতাবাস আরও জানায়, কোম্পানির অতীত কর্মকাণ্ড নিয়ে করা কাস্টমার রিভিউতে দেখা গেছে, অধিকাংশ কাস্টমার আর্থিকভাবে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশ্যে দূতাবাস বলেছে—এহেন ভুয়া ও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি তথ্য বা সংবাদ প্রচার ও শেয়ারের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস অনুরোধ জানিয়েছে, ভিসা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যেন বাংলাদেশি নাগরিকরা শুধুমাত্র বাংলাদেশ দূতাবাস বা সংযুক্ত আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..