শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল: জামায়াত আমির জাতিসংঘ সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

বিজিবি এখন ত্রিমাত্রিক সুরক্ষা দেওয়ার সক্ষমতা অর্জন করেছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৬০৬৮ বার পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই বাহিনী এখন ত্রিমাত্রিক; জল-আকাশ-স্থল সীমান্তে সুরক্ষা দেওয়ার সক্ষমতা অর্জন করেছে।

রবিবার রাজধানীর পিলখানায় বিজিবির আনুষ্ঠানিক কুচকাওয়াজ ২০২১ এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিজিবির সদস্যদের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলা মেনে দেশের দায়িত্ব পালন করতে হবে। কখনো চেইন অব কমান্ড বা শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। বিজিবির কুচকাওয়াজে আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

এর আগে বিজিবি দিবস ২০২১ এর অনুষ্ঠানে অংশ নিতে বিএসএফ মহাপরিচালক পংকজ কুমার সিংয়ের নেতৃত্বে ভারতীয় একটি প্রতিনিধিদল ঢাকায় আসে।

শনিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আমন্ত্রণে সাত সদস্যের ভারতীয় প্রতিনিধি দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলাম অতিথিদের শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..