শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে তাড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন: স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা মোরেলগঞ্জে সৌদি প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রাণনাশের হুমকি—থানায় মামলা রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা আমতলীতে নারীর রহস্যজনক মৃত্যু: তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ বেতাগী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক: হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ানীবাজার থেকে এসএসসি-দাখিল ৩ পরীক্ষার্থী ছাত্রী উধাও মিজান পরিবহনে ডাকাতির অভিযোগে সংবাদ সম্মেলন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

কিশোরগঞ্জে ৫দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫৮১৭ বার পঠিত
কিশোরগঞ্জে ৫দফা দবীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল .....................ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান এবং আগামী জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১৪নভেম্বর) আসর নামাজের পর শহীদী মসজিদ এলাকা থেকে এ মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে পূণরায় পূর্বের স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় বিক্ষোভ মিছিলে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে নেতৃত্ব প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।

তিনি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন জরুরি। তিনি আরও দাবি জানান, দেশের ভবিষ্যৎ নির্ধারণে গণভোটের ব্যবস্থা এবং স্বচ্ছ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করতে হবে।

নেতারা বলেন, সরকারের প্রতি শান্তিপূর্ণভাবে দাবি জানাতে তারা এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং দাবি পূরণ না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরিশেষ সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..