শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

উগ্রবাদের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৫৭ বার পঠিত

ধর্মীয় উস্কানি, মব সন্ত্রাস ও উগ্রবাদের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে হেযবুত তওহীদ ছাত্র ফোরাম।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘উগ্রবাদের বিরুদ্ধে ছাত্রদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।

হেযবুত তওহীদ ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন।

এসময় তিনি বলেন, “আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ বর্তমানে এক গভীর সংকটকাল অতিক্রম করছে। একটি উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে ধর্মীয় উস্কানি দিয়ে সমাজে চরম উত্তেজনা সৃষ্টি করছে। তাদের সৃষ্ট মব সন্ত্রাস ও সহিংসতা দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করছে। যার প্রধান শিকার হচ্ছে সাধারণ মানুষ। এই ধ্বংসাত্মক পথ থেকে দেশকে রক্ষা করতে হলে চিন্তাশীল ও দেশপ্রেমিক মানুষের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের অনিবার্য দাবি।”

সভায় সভাপতির বক্তব্যে রাদ উল ইসলাম বলেন, অতীতের সকল আন্দোলন-সংগ্রামে ছাত্রসমাজের ভূমিকা ছিল অনস্বীকার্য। বর্তমান সময়েও উগ্রবাদ রুখে দিতে দেশের সর্বত্র গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে হেযবুত তওহীদ ছাত্র ফোরাম। ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে সৃষ্ট উগ্রবাদী মব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রকৃত আদর্শ ও সঠিক দিকনির্দেশনা তুলে ধরছে এই ছাত্র ফোরাম। এসময় তিনি সকল ছাত্রসমাজকে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের এই মহতি উদ্যোগের সাথে ঐক্যবদ্ধ থেকে জোড়ালো ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ডা. মাহবুব আলম মাহফুজ, আয়েশা সিদ্দিকা, হেযবুত তওহীদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আসাদ আলী, হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..