শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ পরিবারকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর

করোনায় আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৬৩১৫ বার পঠিত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে টুইট করে তিনি করোনায় আক্রান্তের কথা জানিয়েছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পাঞ্জাব, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের আসন্ন নির্বাচনকে সামনে রেখে কয়েকদিন ধরে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন আমআদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।

টুইটে কেজরিওয়াল বলেন, ‘কোভিড পরীক্ষায় আমার পজিটিভ এসেছে। উপসর্গ মৃদু। বাসায় আইসোলেশনে আছি। যাঁরা গড় কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছিলেন, দয়া করে করোনার পরীক্ষা করিয়ে নিন এবং নিজেকে আইসোলেশনে রাখুন।’

দিল্লিতে করোনায় আক্রান্তের হার বেড়েছে। সোমবার ২৪ ঘণ্টায় দিল্লিতে চার হাজার ৯৯ জনের করোনা ধরা পড়ে। এদিন কোভিডে রেকর্ডসংখ্যক মৃত্যু হয় দিল্লিতে। রাজধানী সংবলিত এ প্রদেশে ছয় হাজার ২৮৮ জন করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন

এ ছাড়া বর্তমানে দিল্লির বেশির ভাগ রোগীই ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত বলেও জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..