বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া নতুন সরকারের আমলে শেয়ারবাজারে আবারও লুটপাট শুরু করেছে পুরোনো মাফিয়া মামুন বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগে পুলিশের অতিঃ ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গণপূর্তে বৃক্ষপালনের নামে কোটি কোটি টাকা লুটপাট, পিপিআর মানছেন না নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ! সাবেক মন্ত্রীর আশীর্বাদপুষ্ট ফরেস্ট রেঞ্জার সুমন এর কাছে জিম্মি বন বিভাগ: স্টাফকে নির্যাতন ও অফিসে মাদকের আসর

ঘোড়াঘাটে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

ঘোড়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৬২৩৪ বার পঠিত
Line icon dead man

দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজের পরের দিন কাদা মাখা অবস্থায় আবুবক্কর সিদ্দিক (০৯) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ২নং পালশা ইউপি’র দেওগ্রামের পূর্বপাড়া এলাকার রুহুল আমিন ফকুর ছেলে।

রবিবার (০৯ জানুয়ারি) দুপুরে মৃত বাচ্চাটির বাড়ি থেকে ৩/৪ শত গজ দূরে রাস্তার পার্শ্বে একটি ছোট শুকনো ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার আগের দিন সন্ধ্যায় বাচ্চাটির মা আসিয়া বেগম তার ছেলেকে মাদ্রাসায় রেখে বাড়ি চলে যায়। অপরদিকে মৃত বাচ্চাটির দাদা শামসুল ইসলাম প্রতিদিনের ন্যায় ডুগডুগি বাজারে তার দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পূর্বে নাতিকে দেখার জন্য মাদ্রাসায় গিয়ে খোঁজ করলে তাকে না পেয়ে বাড়িতে গিয়ে অনেক খোঁজ করেও তাকে আর পাওয়া যায় না। এমতাবস্থায় পরদিন রবিবার সকালে বাড়ির পার্শ্বে ছোট একটি ছোট্ট ডোবায় কাদা মাখা অবস্থায় একটি লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। তবে শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শুধুমাত্র নাকের ডান পাশের ফুটো দিয়ে অল্প-সল্প রক্ত বের হতে দেখা গেছে।

এ ব্যাপারে মৃতের বাবা থানায় এসে পৌছলে তিনি বাদি হয়ে একটি মামলাও করবেন বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..