মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

রোজার মধ্যেও চলবে কোভিডের টিকাদান : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৬০৫২ বার পঠিত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

চলমান গণটিকা কার্যক্রমের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ ছাড়া রোজার মধ্যেও কোভিডের টিকাদান কর্মসূচি চলবে বলে জানান তিনি।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ‘গণটিকা কার্যক্রম আমরা আরও তিন দিন বৃদ্ধি করতে চাচ্ছি। যাঁরা এখনও টিকা নেননি, তাঁরা যাতে নিতে পারেন। এ ছাড়া রোজার মধ্যেও আমাদের টিকাদান কার্যক্রম চলমান থাকবে। যেখানে আমাদের ফিক্সড সেন্টার আছে, সেখানে আপনারা টিকা নিতে পারবেন।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..