বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে পুলিশ-সাংবাদিক সমন্বয়ে জোর দিলেন নবাগত ওসি পটুয়াখালী রিপোর্টার ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি মোস্তাফিজুর রহমান ও সম্পাদক এম কে রানা বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব! এলাকাবাসীর ক্ষোভ তাড়াইলে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু কুয়াকাটায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ: প্রকৃত জেলেরা বঞ্চিত, কেঁদে বাড়ি ফেরা শতাধিক পরিবার বেতাগীতে উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত মোরেলগঞ্জে তীব্র গরমে এসএসসি পরীক্ষাকেন্দ্রে অসুস্থ শিক্ষার্থী, প্রাথমিক চিকিৎসার পর পুনরায় পরীক্ষা সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ সুবিদখালী মহিলা কলেজের অধ্যক্ষ’র বিরুদ্ধে চাকরিসহ বিভিন্ন আশ্বাস ও দূর্ণীতির মাধ্যমে অর্থ আত্মসাতসহ অভিযোগের পাহাড় বরগুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের গোপন সফর, ক্ষোভ রাজনৈতিক ও সাংবাদিক মহলে

গ্রিনারকে মুক্ত করতে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময় প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৫৯৯৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার কারাগারে থাকা ৯ বছরের সাজাপ্রাপ্ত মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনারকে মুক্ত করার জন্য বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দুবারের অলিম্পিক বিজয়ী গ্রিনার মাদকদ্রব্য রাখা ও মাদক চোরাচালানের অভিযোগে রুশ আদালতে সম্প্রতি দোষী সাব্যস্ত হয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, ব্রিটনি গ্রিনারকে মুক্ত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি ‘গুরুত্বপূর্ণ প্রস্তাব’ দেওয়া হয়েছে। বিবিসি বলেছে, এর বেশি বিস্তারিত কিছু জানাননি তিনি।

কয়েকটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ভিক্টর বাউট নামের একজন রুশ অস্ত্র পাচারকারীর সঙ্গে বন্দীবিনিময়ের প্রস্তাব দিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রে ২৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, গ্রিনার ও সাবেক মার্কিন নৌ সেনা পল হুইলানের মুক্তির বিনিময়ে ওয়াশিংটন ভিক্টর বাউটকে রুশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারে।

মার্কিন, ব্রিটিশ, কানাডীয় ও আইরিশ পাসপোর্টধারী হুইলানকে রাশিয়া গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে।

জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘দুজনকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। তাদের ছেড়ে দেওয়া উচিত। আমরা রাশিয়াকে বন্দিবিনিময়ের প্রস্তাব গ্রহণের অনুরোধ করেছি। সপ্তাহখানেক আগে আমরা যখন প্রস্তাবটি পেশ করেছিলাম, তখনই তাদের গ্রহণ করা উচিত ছিল।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..