সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকার সব ধর্মের মানুষকে একচোখে দেখতে চায়: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়সসীমা নির্ধারণ ৩০ উপজেলায় হামের টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী রাজকীয় সংবর্ধনা সাফজয়ী যুবাদের বরগুনা জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যানকে আমতলীতে গণসংবর্ধনা মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মোরেলগঞ্জে জমি ও মৎস্য ঘের দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল তাড়াইল সদর ইউনিয়নে পরিবর্তনের প্রত্যাশা: চেয়ারম্যান প্রার্থী নূরে আলম সিদ্দিকীর অঙ্গীকার বরগুনায় হামের তাণ্ডব: রেড জোন ঘোষণা, ৩ শিশুর মৃত্যু পাথরঘাটা উপজেলায় কামড় দিয়ে একজনের মুখের চামড়া ছিঁড়ে নিয়েছে কুকুর

উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে টেকসই পরিকল্পনাকে সম্পৃক্ত করতে হবে : স্পীকার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৬১৮১ বার পঠিত

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তৈরি পোশাক শিল্পে উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে টেকসই পরিকল্পনাকে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, উৎপাদন বৃদ্ধি ও মুনাফার পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানগুলোকে পণ্যের মান, কর্মীদের কল্যাণ, নিরাপত্তা, চারপাশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষার প্রতি যত্নশীল হতে হবে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানী ঢাকাস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি)-এ বিজিএমইএ আয়োজিত ‘দি সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএর বোর্ড অব ডিরেক্টর আব্দুল্লাহ হিল রাকিব। জিআইজেড ঢাকার কান্ট্রি ডিরেক্টর আন্দ্রেস কুক, জিআইজেড-এর টেক্সটাইল ক্লাস্টার কোঅর্ডিনেটর ওয়ার্নার লানজে, জিআইজেড-এর প্রজেক্ট ম্যানেজার ড. মিচেল ক্লোড, জুরি বোর্ডের পক্ষ থেকে স্থপতি ইকবাল হাবিব এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পরবর্তী প্রজন্মের কাছে যেন সব সুযোগ অবারিত থাকে সেভাবেই শিল্প প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন পরিকল্পনা প্রস্তুত করতে হবে। তিনি বলেন, উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে এ দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোও আন্তর্জাতিক সব মানদণ্ড বজায় রেখে উৎপাদন প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে, যা সন্তোষজনক।

এসময় তিনি তৈরি পোশাক খাতে টেকসই উৎপাদন প্রক্রিয়া চর্চার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শিল্প প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার প্রদান করায় বিজিএমইএকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে তৈরি পোশাক খাতে সামাজিক, পরিবেশগত এবং উদ্ভাবনগত শ্রেষ্ঠত্বের ওপর তিনটি ক্যাটাগরিতে ১৮ জনকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও মালিক সমিতির বোর্ড অব ডিরেক্টরস, বিজিএমইএর সদস্যরা, আমন্ত্রিত অতিথিরা, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..