রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল আত্মসাতের অভিযোগ মুক্তিযোদ্ধার মাথা গোঁজার ঠাঁই নেই, বীর নিবাসের কাজ বন্ধ—আমরণ অনশনে ৮০ বছরের আজহার মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন তুহিন রেজা তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস

বৈশ্বিক শান্তি ও সম্প্রীতি কামনা চার্চ ফাদারের

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৬০২৩ বার পঠিত

এবারের বড়দিনে বৈশ্বিক শান্তিই মূল প্রার্থনা বলে জানিয়েছেন কাকরাইলের সেন্ট মেরি ক্যাথ্রিডাল চার্চের ফাদার মিল্টন ড্যানিস কোরাইয়া।

রোববার (২৫ ডিসেম্বর) বড়দিনের প্রার্থনা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ফাদার মিল্টন ড্যানিশ কোরাইয়া বলেন, আজকের দিনের বড় প্রার্থনা হলো বিশ্বজুড়ে যেন যিশুর শান্তির বাণী ছড়িয়ে যায়। সব মানুষ যেন সবাইকে ভালোবাসে। যিশুর বাণী সবাইকে আলোকিত করুক। এখন ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধাবস্থা চলছে, তার যেন নিরসন হয় সেটাই আমাদের বড় চাওয়া।

তিনি বলেন, যারা যিশুকে ভালোবাসেন, তাদের জন্য যিশুর বাণী যেন পাথেয় হয়। বড়দিনের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আমরা সবাই যেন মিলেমিশে এক হয়ে থাকতে পারি। সবার মধ্যে যেন ভালোবাসাপূর্ণ সম্পর্ক তৈরি হয়। বাংলাদেশে সবাই যেন শান্তিপূর্ণ অবস্থানে বসবাস করে। সংশ্লিষ্ট প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। তারা আমাদের যথেষ্ট নিরাপত্তা দিয়েছেন। যার ফলে আমরা নির্বিঘ্নে বড়দিন উদযাপন করতে পেরেছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..