বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার

পেলের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

স্পোর্টস ডেস্ক:
  • আপলোডের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৬০২৬ বার পঠিত

বিশ্ব ফুটবলের মহাতারকা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। শোকবার্তায় প্রতিমন্ত্রী কিংবদন্তি ফুটবলার পেলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শোক বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্ব ফুটবলের এক বিস্ময়কর প্রতিভা ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।

তিনি ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের মহানায়ক ছিলেন। ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর। এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি।’

‘তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কালো মানিক খ্যাত বিশ্ব ফুটবলের এ সম্রাটের মৃত্যু বিশ্ব ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তিনি তার অনবদ্য কীর্তিগাঁথার মাধ্যমে বিশ্বের কোটি কোটি ভক্তের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন।’

পেলে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কাতার বিশ্বকাপ চলাকালে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছিল। ফলে এসময় তার শরীরে ক্যান্সারের কেমো দেওয়া সম্ভব হয়নি। নিয়ে যাওয়া হয় ‘এন্ড-অফ-লাইফ কেয়ার ইউনিটে’।

সেখানেই গত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..