বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে ভিক্ষুক পুনর্বাসন ও কর্মসংস্থান কার্যক্রম উদ্বোধন

এস চাঙমা সত্যজিৎ (খাগড়াছড়ি প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৮৫ বার পঠিত

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার মূলক জনবান্ধব কর্মসূচীর আলোকে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে
খাগড়াছড়ি জেলা সদরে ভিক্ষুক পুণবার্সন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এই কর্মসূচীর উদ্বোধন করেন।
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় বাস্তবায়িত খাগড়াছড়ি পৌর সভার ০৩ নং ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা ভিক্ষুক সিদ্দীক আহমদের অটো ওয়ার্কশপের দোকান শুভ উদ্বোধনের মাধ্যমে তিনি মানবিক এ কর্মসূচীর শুভ সূচনা করলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল আহসান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র ১ মোঃ শাহ আলম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া প্রতিবন্ধী সাহায্য ও সহায়তা কেন্দ্রের খাগড়াছড়ি জেলা কার্যালয়ের মাধ্যমে ভিক্ষুক সিদ্দীককে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..