রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন, তদন্তের দাবি সংসদে পটুয়াখালীর কথা বলার অঙ্গীকার, মনোনয়ন তুললেন ফেরদৌসী বেগম মিলি নবাগত জেলা পরিষদ প্রশাসকের শিবগঞ্জ আগমন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বোরগাঁও গ্রামে মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেবের জন্ম ভূমি তাড়াইলে মাদরাসাতুল হিকমাহ ইছাপশরের উদ্বোধন ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত তাড়াইল থানার নবাগত ওসির সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক মোরেলগঞ্জে নদীভাঙন রোধে মানববন্ধন, জরুরি ব্যবস্থা গ্রহণের জোর দাবি হাফেজ মাওলানা সাইদুল হক: একজন আলেম থেকে জননেতা হয়ে ওঠার গল্প

নলছিটিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে নারীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৫৩ বার পঠিত

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে এক নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী শনিবার নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সূত্রে জানা যায়, উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে শাহ জালাল মিঠু (২৬)একই গ্রামের এক নারীকে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ও মোবাইল ফোনে বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিয়ে আসছেন।

ভুক্তভোগী নারী তার স্বামীকে বিষয়টি জানালে তিনি শাহ জালাল মিঠুকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন। তাতে সে ক্ষিপ্ত হয়ে ঐ নারীর স্বামী কে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, অভিযুক্ত শাহ জালাল মিঠুর বাবা শুক্রবার(১০ ফেব্রুয়ারী) নলছিটি থানায় উপস্থিত হয়ে তার ছেলের পক্ষে একটি মুচলেকা দিয়েছেন। ভবিষ্যতে তার ছেলে এ ধরনের কোন কাজে জড়াবে না যদি এ ধরনের অপকর্মে জরিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা ছাত্রদলের এক নেতা জানান,তার স্বভাব চরিত্র আগে থেকেই একটু খারাপ আমরা এ বিষয়ে অবগত আছি। এ ব্যাপারে অভিযুক্ত শাহ জালাল মিঠু তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..