বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব নিরসনে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: রাষ্ট্রপতি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর আইজিপির ক্ষমা চাওয়া উচিত: নাহিদ ইসলাম পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, আইন প্রয়োগে কঠোর হওয়ার আহ্বান পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ

তাড়াইলে বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণ: ধর্ষক গ্রেফতার

আনোয়ার হোসাইন জুয়েল: তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৬০১৮ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে ১৬ বছরে এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে মো. সোহেল মিয়া ওরফে পুলিশ মিয়া (২৮) কে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ।

ঘটনাটি ঘটে তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের তেউরিয়া গ্রামে। ধৃত মো. সোহেল মিয়া ওরফে পুলিশ মিয়া একই ইউনিয়নের আজবপুর গ্রামের মোকশুদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম বাক প্রতিবন্ধী শিশুটির বাড়ী পাশ্ববর্তী মদন থানার গোবিন্দশ্রী গ্রামের মৃত আরফাত আলীর মেয়ে লাকী আক্তার (১৬)। ভিকটিম তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের তেউরিয়া (নয়াবাজারস্থ) গ্রামে তার ভাবী হাফিজা আক্তার, স্বামী- মেনু মিয়ার বাড়িতে কিছুদিন পূর্বে বেড়াতে আসে। আসার পর থেকেই ধর্ষক ভিকটিমকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসতেছিল। গত ২৮ ফেব্রুয়ারি ভিকটিমের ভাবী জনৈক আবু তালেবের জমিতে মরিচ তুলার জন্য চলিয়া যায়। তখন শিশুটি একা বাড়িতে থাকাবস্থায় ধর্ষক শিশুটি বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। তখন শিশুটির ডাকচিৎকারে আশেপাশের লোকজন আসিলে ধর্ষক শিশুটিকে ফেলে চলে যায়। পরে শিশুটির মা আলুছা বেগম বাদী হয়ে ১লা মার্চ (বুধবার) সকাল ৯টায় থানায় আসিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-০৩) এর ৯ (১) ধারায় তাড়াইল থানায় মামলা দায়ের করেন।

মামলা নম্বর -০১, তারিখ- ০১-০৩-২০২৩। মামলা দায়েরের ৫ ঘন্টার মধ্যে তাড়াইল থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযুক্ত ধর্ষক মো. সোহেল মিয়া ওরফে পুলিশ মিয়া কে তার নিজ বাড়ি হতে গ্ৰেপ্তার করে বিকালে কিশোরগঞ্জ জজ কোর্টে প্রেরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..