বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
WEFA-এর উদ্যোগে শিবগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ তাড়াইলে আতহারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত শরোনখোলায় মাসুমের মৃত্যু: রাজনৈতিক দায় চাপানোর অভিযোগ, তদন্তের দাবি এমপি আব্দুল আলীমের পটুয়াখালীতে যৌথ অভিযানে প্রায় ৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ রমজানে অসহায়দের পাশে হোগলাবুনিয়া একতা যুবসংঘ মাওনা চৌরাস্তা মহাসড়কে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ নেতানিয়াহু ‘মারা গেছেন’? : ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ও ইসরাইলে উত্তেজনা বেতাগীতে নির্দোষ নারী দুই দিনের কারাবাস : সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের (শো-কজ) নোটিশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হয়েছেন নূরুল ইসলাম মনি

রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনের শপথ গ্রহণে বাধা নেই : রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৫৯২৭ বার পঠিত

আপিল বিভাগের চেম্বার আদালতে গেজেট স্থগিতের আবেদন খারিজ হয়ে যাওয়ায় নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণসহ পরবর্তী কার্যক্রমে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (২১ মার্চ) আপিল বিভাগে রিট আবেদনকারী আইনজীবীর আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এ তথ্য জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। পরদিন ২৪ এপ্রিল থেকে দায়িত্বভার গ্রহণ করার কথা রয়েছে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের।

একক প্রার্থী হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। গত ৭ মার্চ এ প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান।

অপরদিকে, গত ১২ মার্চ রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা সংক্রান্ত ইসির প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে আবদুল মোমেন চৌধুরী ও কে এম জাবিরসহ ছয়জন আরেকটি রিট দায়ের করেন। পরে ১৫ মার্চ দুটি রিটের ওপর শুনানি শেষে সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ জানান, গত ১৫ মার্চ রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগে সিএমপি (হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে) ফাইল করেন এম এ আজিজ খান। আজ চেম্বার জজ আদালতে স্থগিত আবেদন উপস্থাপন করেন তিনি। আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত ও পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের ১৩ ফেব্রুয়ারির গেজেটের কার্যকারিতা স্থগিত চান। বাদীপক্ষে এম এ আজিজ খান এবং রাষ্ট্রপক্ষে আমার বক্তব্য শুনে স্থগিত আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

এর ফলে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো আইনি জটিলতা থাকল না ও রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া বৈধ বলে গণ্য হলো। রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণসহ পরবর্তী অন্যান্য কার্যক্রমে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন রাষ্ট্রপেক্ষের এই আইনজীবী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..