সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ ও শ্রেণিকক্ষে ধান রাখার অভিযোগ এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন জর্ডানকে গুঁড়িয়ে আর্জেন্টিনার তিনে তিন উদ্ভাবনী প্রকল্পে জাতীয় স্বীকৃতি: পুরুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য মাসে মাত্র ৫০ টাকা দিন মজুরি, জীবনযাপন সান্তাহারের হরিজন পরিচ্ছন্নতাকর্মীদের প্রস্তাবিত বাজেটে বৈষম্যের শিকার দক্ষিণবাংলাবাসীর মানববন্ধন বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে নারী মাদক ব্যবসায়ী আটক

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৫৯৭৭ বার পঠিত

পটুয়াখালীতে ১০০ পিস ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

০২ জুন,শুক্রবার, রাত ৯টা ২০ মিনিটের সময় শহরের ৬নং ওয়ার্ড এর চড়পাড়া (স্বনির্ভর রোড) ওয়াযেজিয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বের একটি সেমিপাকা টিনশেড ঘর থেকে তাকে আটক করা হয়। যেটি ছিল ধৃত আসামির বসতঘর। তাঁর নাম মোসাঃ দোলা বেগম। বয়স ২৮ বছর।

সে চড়পাড়ার মোঃ সোহেল মাতুব্বরের স্ত্রী। পুলিশ সুত্রে জানা যায়, পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা এর নির্দেশনায় ঐ শাখারই এসআই (নিঃ) সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ী দোলা বেগমকে গ্রেফতার করেন।

এ সময় তাকে তল্লাশি করে একটি এয়ার টাইট জীপারের মধ্যে রক্ষিত ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন দশ গ্রাম এবং অবৈধ বাজার মূল্য ৩০,০০০/= (ত্রিশ হাজার টাকা মাত্র) টাকার মতন।

আসামিকে থানায় প্রেরণ করা হয়েছে নিশ্চিত করে অফিসার ইনচার্জ এ, কে, এম আজমল হুদা জানান, জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম,পিপিএম এর নির্দেশে মাদক নির্মূলে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। আমাদের সকল ধরণের অভিযান চলমান থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..