সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে দূর হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি

ভারত বাংলাদেশ সীমান্তে মানবিক দৃষ্টান্ত

মুজিবনগর প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৬৯ বার পঠিত
ভারত বাংলাদেশ সীমান্তে মানবিক দৃষ্টান্ত........ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্তে শনিবার সকালে গড়ে উঠল মানবিকতার এক অনন্য নজির। ভারতের নদিয়া জেলার হৃদয়পুর গ্রামের বাসিন্দা পচি খাতুন (৬৫) মৃত্যুর আগে শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন—বাংলাদেশে থাকা নানাবাড়ির স্বজনরা যেন তাকে একবার হলেও দেখতে পারেন।

মৃত্যুর পর তার পরিবার বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে জানালে তারা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর সঙ্গে যোগাযোগ করে। উভয় পক্ষের আন্তরিক উদ্যোগে মরদেহ সীমান্তে আনার ব্যবস্থা করা হয়।

শনিবার সকালেই বিএসএফের তত্ত্বাবধানে মরদেহ নিয়ে আসা হয় মুজিবনগর স্বাধীনতা সড়কের ১২৫ নম্বর মেইন পিলারের কাছে। সেখানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় কোম্পানি কমান্ডার পর্যায়ে। বৈঠকে নেতৃত্ব দেন মুজিবনগর বিজিবির কোম্পানি কমান্ডার আবুল বাশার ও বিএসএফ চাপড়ার কোম্পানি কমান্ডার মিঠুন কুমার।

পরে মরদেহ সীমান্তে এনে সোনাপুর নতুনপাড়ার আত্মীয়স্বজনদের সামনে রাখা হয় প্রায় ২৫ মিনিট। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং শেষবারের মতো প্রিয়জনকে বিদায় জানান। আশপাশের বহু মানুষও উপস্থিত হয়ে সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী হন।

এরপর মরদেহ আবার ভারতে ফিরিয়ে নেওয়া হয় দাফনের জন্য।

স্থানীয়রা বলেন, সীমান্তে এমন উদ্যোগ শুধু মানবিকতাকেই নয়, দুই দেশের গভীর সম্প্রীতিকেও তুলে ধরে। পচি খাতুনের শেষ ইচ্ছা পূরণের ঘটনায় এলাকাজুড়ে এখন এক ধরনের আবেগঘন পরিবেশ বিরাজ করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..