রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

তাড়াইলে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেফতার

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫৯১৭ বার পঠিত

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন কিশোরগঞ্জ সদরে ছাত্র-জনতার ওপর হামলা, হামলা, ভাংচুর ও লুটপাটের দায়ের করা মামলার এক মাস পর তাড়াইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভুঁইয়া মোতাহার ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গত সেপ্টেম্বর মাসের ৯ তারিখে এডভোকেট সুজন নামের এক ব্যক্তি সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৩। ইহাতে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভুঁইয়া মোতাহার ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকিকেও আসামী করা হয়। এজাহারভুক্ত এই দুই আসামীকে ১ অক্টোবর (মঙ্গলবার) দিবাগত রাত ২টা ৩০ ঘটিকায় পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করেছে।

তাড়াইল থানার ওসি মোহাম্মাদ সোহেল জানান, গ্রেফতারকৃতদের বুধবার সকালে জেলা আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..