রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
উদ্ভাবনী প্রকল্পে জাতীয় স্বীকৃতি: পুরুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য মাসে মাত্র ৫০ টাকা দিন মজুরি, জীবনযাপন সান্তাহারের হরিজন পরিচ্ছন্নতাকর্মীদের প্রস্তাবিত বাজেটে বৈষম্যের শিকার দক্ষিণবাংলাবাসীর মানববন্ধন বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীনের ১৭টি চুক্তি-সমঝোতা স্মারক সই বিশ্বকাপে সর্বোচ্চ লালকার্ডের রেকর্ড ব্রাজিলের দখলের চীনের করিডোর প্রস্তাবকে ইতিবাচক দেখছে সরকার: মাহাদী আমিন শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

দশমিনায় মার্সেল ইলেকট্রনিক্স এর সৌজন্যে আন্তঃ মাধ্যমিক বিদ্যালয় “সোনালী অতীত” ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৫৮৮৪ বার পঠিত

যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করে মাদক থেকে দূরে রাখতে মার্সেল ইলেকট্রনিক্স দশমিনা উপজেলা আন্ত:মাধ্যমিক বিদ্যালয় “সোনালী অতীত” (এসএসসি ব্যাচ ১৯৮২ -২০০২) ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মার্সেল ইলেকট্রনিক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্র নায়ক আমিন খানের উপস্থিতি ম্যচটিকে আরও আকর্ষণীয় জমজমাট করে তোলে।

২৯ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স কোম্পানি মার্সেলের সৌজন্যে আয়োজিত ফুটবল ম্যাচের প্রধান আকর্ষণ ছিল মার্সেল ইলেকট্রনিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক ও ব্রান্ড এম্বাসেডর ও প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খান। সোনালী অতীত টুর্নামেন্টের ফাইনাল খেলায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় বনাম নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এর জমজমাট এবং উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটি দশমিনা বাসীর জন্য একটি উপভোগ্য খেলায় পরিণত হয়। খেলাটি দেখতে মাঠের চারদিক দর্শকে কানায় কানায় পূর্ণ হয়। এসময় দশমিনা সরকারি মাধ্যমিক বিদ্যালয় দলটি নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল আলীম, মার্সেল ইলেকট্রনিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক মোঃ মতিউর রহমান,মার্সেল ইলেকট্রনিক্সের দশমিনা বিক্রয় পরিবেশক মোঃ জাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..