বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন বরগুনার বেতাগীর আরিফ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৫৯৬০ বার পঠিত
অ্যাডভোকেট আরিফুর রহমান

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো: আরিফুর রহমান সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সলিসিটর সানা মোঃ মাহরুফ হোসাইনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের ৩৪ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হলো।

এ ব্যাপারে মো: আরিফুর রহমান বলেন, আমি সবার কাছে সহযোগিতা ও দোয়া চাই যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথ নিষ্ঠার সাথে পালন করতে পারি। যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন আশা করবো এই দায়িত্ব পালনের মাধ্যমে তার সঠিক প্রতিদান দিতে পারবো। সংবিধান সমুন্নত রাখাই আমার মূল দায়িত্ব হবে।

এদিকে মো: আরিফুর রহমান সহকারী অ্যাটর্নি জেনারেল হওয়ার সংবাদে স্থানীয়দের মধ্যে বইছে উৎসবের আমেজ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকেও শুভকামনা জানিয়ে জানানো হচ্ছে শুভেচ্ছা অভিনন্দন।

বরগুনার জেলার বেতাগী উপজেলার সন্তান মো: আরিফুর রহমান ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদরাসা থেকে দাখিল, নটরডেম কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম শেষে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যভুক্ত হয়ে ২০১৬ সাল থেকে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে, এবং ২০১৯ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে আত্মনিয়োগ করেন,নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সেবা দিয়ে আসছেন।

এলাকাবাসী বলছেন, তিনি সবসময় এলাকার মানুষের সামাজিক কাজে পাশে থেকেছেন পাশাপাশি আইনগত পরামর্শ ও সহায়তা করেছে আসছেন। গরীব দুঃখী মানুষের জন্য তিনি ফ্রী আইনি পরামর্শ ও মামলা পরিচালনা করতেন। এখন এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের যে দায়িত্ব পেয়েছেন তা সম্পূর্ণ নিরপেক্ষতার সহিত পালন করবে বলে আমরা আশাবাদী। এসময় তারা ভবিষ্যৎ কর্মজীবনেও তাঁর সফলতা কামনা করেন। ব্যাক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক।স্ত্রী শান্তা ঊর্মিলা মৌ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..