মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

গাজায় নৃশংস গনহত্যার প্রতিবাদে হরিরামপুরে বিক্ষোভ মিছিল

দিপংকর মন্ডল , হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৫৮৯৬ বার পঠিত

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস হত্যাকান্ড ও আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হরিরামপুরের ছাত্র-জনতা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সাড়ে এগারোটায় উপজেলার ঝিটকা বাজার বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি ঝিটকা বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এসে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, বর্বর ইসরায়েল গাজায় মুসলিম সম্প্রদায়ের উপর নৃশংস গনহত্যার চালাচ্ছে। সারা বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠন গুলো নিশ্চুপ। কেউ নেই গাজাবাসীর পাশে। আমাদের প্রত্যেকের উচিত নির্যাতিত গাজাবাসীরা পাশে দাড়ানো ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া। দেশব্যাপী ইসরায়েলী পণ্য বয়কট করতে হবে। তারা এই গনহত্যা বন্ধ না করা পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..