রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

নান্দাইলে ভিক্ষুক পুর্নবাসন প্রকল্পের ব্যাটারি চালিত অটো রিক্সা পেলেন আব্দুর রহমান

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৫৮৫৮ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে সমাজসেবা অধিদফতরের অধীনে ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থান হিসাবে যাতে অপরের দারস্থ না হতে হয় নিজে স্বাবলম্বী হয়ে পরিবার পরিজন নিয়ে চলতে পারে সে লক্ষ্য সরকার ভিক্ষুক পুর্নবাসন প্রকল্প চালু করে।
তাদের বিকল্প আয়ের উৎস হিসাবে ব্যাটারি চালিত অটো রিক্সা প্রকল্প গ্রহণ করে।
সে লক্ষ্য গতকাল উপজেলার মোয়াজ্জেম পুর ইউনিয়নের সৈয়দ গাও নিবাসী মো আব্দুর রহমানকে ব্যাটারি চালিত অটো রিক্সা প্রদান করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
রিক্সা প্রদান কালে ইউএনও সারমিনা সাত্তার বলেন, ভিক্ষা বৃত্তি নয়, যারা কাজ করার সামর্থ্য প্রতিটি মানুষ কর্ম করে চলতে হবে। কর্ম ছোট কিংবা বড় তাতে কোন দোষ নেই। ভিক্ষা বৃত্তি সামাজিক ব্যাধি। এ থেকে বেরিয়ে আসতে হবে। অযথা পরের উপর বোঝা হয়ে থাকা অভিশাপ সরূপ।
রিক্সা পেয়ে আব্দুর রহমান এর কাছে এর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমি আজ অত্যন্ত আনন্দিত। আমি আর কারো উপর নির্ভর করবনা। আমি নিজের পায়ে ভর করে স্বাবলম্বী হতে চাই এবং পরিবার পরিজন নিয়ে বেচে থাকতে চাই।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি ও ম্যাজিস্ট্রেট মো ফয়জুর রহমান উপজেলা সমাজ সেবা অফিসার মো মিজানুল ইসলাম আকন্দ, সহ অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ। তারঘাট আনছারীয়া ফাযিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো আব্দুর রহিম জানান, এ উদ্যোগ সময়োপযোগী। আজকাল অনেকে রাস্তাঘাট ভিক্ষুকরা অন্যের দারস্থ হয় যা সামাজিক ও দৃষ্টিতে ভালো নয়। এতে এক শ্রেণি শারীরিক সক্ষম লোক এ পথে ধাবিত হচ্ছে । কিন্ত সমাজ সেবা অধিদফতরে এরকম মহতী উদ্যোগের জন্য প্রশংসার দাবি রাখে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..