রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মুজিবনগরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধ:
  • আপলোডের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬৫৩০ বার পঠিত

“কৃষিই সমৃদ্ধি”—এই প্রত্যয়ে কৃষি উন্নয়ন ও প্রযুক্তির প্রসারে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মুজিবনগরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।
রবিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন।

উদ্বোধনী দিনে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।
উদ্বোধনের পর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিবউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, মৎস্য কর্মকর্তা তারিখ আজিজ এবং মুজিবনগর প্রেসক্লাব সভাপতি মুন্সী ওমর ফারুক।

মেলায় ১৬টি স্টল অংশ নিয়েছে, যেখানে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ ও চারা, জৈব সারসহ বিভিন্ন কৃষিনির্ভর সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর কৃষিকাজের প্রতি আগ্রহ পরিলক্ষিত হয়েছে।
আগামী ৩ জুন পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিনই থাকছে কৃষি বিষয়ক সেমিনার, চাষাবাদ সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা, কৃষকদের উদ্ভাবনী চিন্তা বিনিময় সেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মেলার অংশ হিসেবে থাকছে লিফলেট বিতরণ, বিশেষ প্রতিযোগিতা এবং সমাপনী দিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..