মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

রংপুরে ভাস্কর্য অর্জন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিল জুলাই যোদ্ধারা

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫৯১৮ বার পঠিত

রংপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্য অর্জন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিয়েছেন জুলাই যোদ্ধারা। এসময় তারা ভাস্কর্যের থাকা শেখ মুজিবের ছবিতে কালো রঙের কালি লেপন করেন।

গত ১৭ জুলাই বৃহ¯পতিবার দিবাগত রাত ১১টার দিকে মডার্ন মোড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের ভাস্কর্য হিসেবে পরিচিত অর্জন চত্ত্বরে কয়েকজন জুলাই যোদ্ধা একত্রিত হন। সেখানে বিভিন্ন শ্লোগান দেন তারা। পরে সিটি কর্পোরেশন থেকে আনা গাড়িতে চড়ে ভাস্কর্যের উপরে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিটি মুছে দিতে কালো রঙের ¯েপ্র ব্যবহার করেন।

এসময় ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে, ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না, আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ শ্লেগান দিতে দেখা যায় জুলাই আন্দোলনের বিপ্লবী যোদ্ধাদের। পরে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিয়ে উল্লাস প্রকাশ করেন তারা।

এর আগে, ৫ আগস্ট ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে যান। ওই সময় রংপুরের মডার্ন মোড়ে অর্জন ভাস্কর্যে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

গত ৫ ফেব্রুয়ারি রংপুর জিলা স্কুল মোড়ে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজ ক্যা¤পাসে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এছাড়াও রংপুর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন উপজেলায় থাকা শেখ মুজিবুর রহমানের ম্যূরাল ও প্রতিকৃতি ভেঙে ফেলা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..