সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশু ‘আরহাম’ কে বাঁচাতে এগিয়ে আসুন দেশের মানুষকে দেয়া জবান রক্ষা করতে চাই: প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি পুলিশ দেখে পচা পুকুরে ঝাঁপ, ডোবায় নেমেই আসামিকে ধরল পুলিশ বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেতাগীতে বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার’ সিন্ডিকেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প; সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৬১৪৭ বার পঠিত

ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেঙ্গারা এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশটির আবহাওয়া বিভাগ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে এ কথা জানিয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, ইন্দোনেশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে ভিূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো মওমেরে শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে মাটির ১৮.৫ কিলোমিটার অভ্যন্তরে। ভূমিকম্পের কারণে উপকূলের ১০০০ কিলোমিটার জুড়ে বিপজ্জনক ঢেউ তৈরির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু, এবং ভূ-পদার্থিক সংস্থার প্রধান দ্বিকোরিতা কর্ণাবতী জানান, ভূমিকম্পের পর ১৫টি ভূকম্পণ অনুভূত হয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূকম্পণের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

তিনি বলেন, উত্তর উপকূলীয় এলাকার লোকজনকে দ্রুত সময়ের মধ্যে উচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১০ সেকেন্ডের বেশি ভূকম্পণ অনুভূত হলেই কেবল তারা সরে যাবেন। মওমের শহরে ৯০ হাজার মানুষ বসবাস করেন।

জাপানের মেট্রোলোজিক্যাল সেন্টার জানায়, তাদের উপকূলীয় এলাকায় সুনামি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সূত্র: দ্য জাপান টাইমস, সিএনএন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..