শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

রংপুরে হত্যা মামলায় আইনজীবীকে কারাগারে প্রেরণ

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৮৫৩ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনটি মামলা হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলার আসামি রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ ১৩ জুলাই রবিবার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান খান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আব্দুল হক প্রামাণিক রংপুরের আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এবং আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। আব্দুল হক প্রামাণিক বৈষম্যবিরোধী আন্দোলনে কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম, স্বর্ণ শিল্পী মুসলিম উদ্দিন মিলন, সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা এবং মমদেল হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।

এর আগে তিনি উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার রবিবার রংপুরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। জামিন আবেদনের শুনানিতে তার পক্ষে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ আইনজীবী উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..