বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

নেপালকে হারিয়ে জয়ে ফিরল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫৮৭৯ বার পঠিত
নেপালকে হারিয়ে জয়ে ফিরল বাংলাদেশ----------- সংগৃহীত ছবি

সাফ অনূর্ধ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ে ফিরেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে এদিন শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে মাহবুবুর রহমান লিটুর দল। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় দল। এর মধ্যে ৪১ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে মামনি চাকমা বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান। জটলার মধ্যে এক পর্যায়ে বল এসে পড়ে ফাঁকায় থাকা থুইনুই মারমার পায়ে। দৃষ্টিনন্দন শটে গোলকিপারকে পরাস্ত করেন তিনি।

৪৫ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বক্সের বাইরে বেরিয়ে আসেন গোলকিপার, কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। তাকে কাটিয়ে ফাঁকা পোস্টে ডান পায়ের শটে অনায়াসে বল পৌঁছে দেন প্রীতি।

আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বদলি রিয়া গোলকিপারকে কাটিয়ে দারুণভাবে ফিনিশ করলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে দল।

আগামী ২৭ আগস্ট নেপালের বিপক্ষে ফের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..