বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

দুর্বল ব্যাংক একীভূতকরণ: প্রতিটি ব্যাংকে বসছে পাঁচ সদস্যের প্রশাসক দল

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৪৬ বার পঠিত
দুর্বল ব্যাংক একীভূতকরণ---------------------- ছবি: সংগৃহীত

দুর্বল ব্যাংকগুলো একীভূত করার প্রক্রিয়ায় প্রতিটি প্রতিষ্ঠানে বসানো হবে পাঁচ সদস্যের প্রশাসক দল। এর নেতৃত্ব দেবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বা পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা। আর অন্য চার সদস্য থাকবেন যুগ্ম পরিচালক পর্যায়ের, যাদেরও মনোনয়ন দেবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, প্রশাসক দল বর্তমান ম্যানেজমেন্টের সঙ্গে বসে এবং কেন্দ্রীয় টাস্কফোর্সের সমন্বয়ে পুরো একীভূত প্রক্রিয়া চালাবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিটি ব্যাংকে একটি প্রশাসক টিম নিয়োগ দেয়া হবে। এ টিম বর্তমান ব্যবস্থাপনার সঙ্গে বসে এবং কেন্দ্রীয় টাস্কফোর্সের সঙ্গে সমন্বয় রেখে পুরো প্রক্রিয়াকে এগিয়ে নেবে।

সপ্তাহ দুয়েক আগে বিশেষ বোর্ড সভায় দুর্বল পাঁচ ব্যাংককে একীভূত করার অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা। এর ধারাবাহিকতায় দ্রুতই প্রশাসক দল নিয়োগ করা হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি, কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রক্রিয়া শুরু হতে পারে সপ্তাহখানেকের মধ্যেই।

প্রথম ধাপে ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, এক্সিম, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে একটি ব্রিজ ব্যাংকে রূপান্তর করা হবে। এর সাময়িক মালিকানা থাকবে সরকারের হাতে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, যেহেতু দেশের ইতিহাসে এ ধরনের উদ্যোগ প্রথম, তাই আইনগত সব দিক সুক্ষভাবে বিশ্লেষণ করা হচ্ছে। বিভিন্ন অংশীজনের মতামত নিয়েও অগ্রসর হচ্ছে প্রক্রিয়াটি, যেন মাঝপথে কোনও বাধায় আটকে না যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..