মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

তাড়াইলে যুব সমাজের উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, (তাড়াইল উপজেলা প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৫৮৬০ বার পঠিত
তাড়াইলে যুব সমাজের উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত.......................ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বোরগাঁও যুব সমাজের উদ্যোগে এলাকায় জুয়া, মাদক, চুরি ও নানা ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০অক্টোবর) সন্ধ্যা ৭টায় বোরগাঁও চৌরাস্তা বাজারে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ৪নং জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক রতন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ছাইদুজ্জামান মোস্তফা, তাড়াইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ হাবিবুর রহমান, তাড়াইল থানার সেকেন্ড অফিসার মোঃ লুৎফর রহমান এবং জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়ার শায়খুল হাদীস মুফতি মুসলেহ উদ্দিন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।

সমাবেশে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ আনোয়ার হোসেন আঞ্জু।

বক্তারা বলেন, মাদক, জুয়া ও চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ড সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। তারা আরও বলেন- যুব সমাজ যদি সচেতন হয় তাহলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব।

সমাবেশে বক্তারা প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..