রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন ২৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া, রাজনৈতিক দ্বন্দ্বে বেহাল কাঁঠালিয়ার দক্ষিণ আউরা গ্রামের সড়ক নৈতিক অবক্ষয় রোধে আদর্শ নাগরিক গঠনের বিকল্প নেই: ড. ফয়জুল হক ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ ফলোয়ারে বিশ্বসেরা মাহি, ৭০ দেশের জনসংখ্যাকেও ছাড়াল তাঁর অনুসারী! মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র তার দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নান্দাইলে দলীয় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নেতাকর্মীদের সাথে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর মতবিনিময়

পটুয়াখালীতে পরীক্ষার্থীদের কাছ থেকে শিক্ষকের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩০৫ বার পঠিত

পটুয়াখালীর দশমিনা সরকারী আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো. ফারুক হোসাইন নিলয় এর বিরুদ্ধে পরিক্ষার হলে অনৈতিক সুবিধা দেওয়ার কথা বলে শতাধিক ডিগ্রি পরিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার শেষ বিকালে ভুক্তভোগী পরিক্ষার্থীদের পক্ষে কলেজের বিএ শেষ বর্ষের ছাত্র মো. আল ইমরান হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, প্রভাষক ফারুক হোসাইন নিলয় চলতি মাসের ৬তারিখ অনুষ্ঠিত ইংরেজী পরিক্ষার হলে ম্যাজিষ্ট্রেট ম্যানেজ ও নকল সরবরাহ করার কথা বলে শতাধিক পরিক্ষার্থীদের কাছ থেকে ৫শ’ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন। অভিযোগে আরো বলা হয়, টাকা নেওয়া পরিক্ষার্থীদের পরিক্ষার হলে অনৈতিক সুবিধা দিতে না পারায় তারা টাকা ফেরৎ চাইলে বিভিন্ন ভাবে তাদের হুমকী ধামকী দেওয়া হচ্ছে। টাকা নিয়ে অনৈতিক সুবিধা দিতে না পারায় ওই শিক্ষকের সাথে একাধিক শিক্ষার্থীর বাক বিতন্ডা ও কথোপথনের ফোন রেকর্ড সামাজিক যোগাযোগে বাইলার হয়েছে। পরিক্ষার্থীদের পক্ষে অভিযোগকারী মো. আল ইমরান হোসাইন বলেন, অভিযোগের পরে আমার কাছ থেকে নেওয়া টাকা ওই প্রভাষক ফেরৎ দিতে চাইলেও আমি নেইনি বলেছি সকলের টাকা ফেরৎ দিতে হবে।

অভিযোগ অস্বীকার করে দশমিনা সরকারী আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের ইংরেজী প্রভাষক মো. ফারুক হোসাইন নিলয় বলেন, আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।

এ বিষয়ে দশমিনা সরকারী আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের অধ্যাক্ষ মো. মাহমুদল্লাহ বলেন, বিভিন্ন ভাবে বিষয়টি আমি শুনেছি তবে শিক্ষার্থীরা কেউ আমার কাছে এব্যাপারে লিখিত অভিযোগ করেনি।

এব্যপারে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং লিখিত অভিযোগটি জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..