বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বাংলাদেশ থেকে গবাদি পশুর মাংস আন্তর্জাতিক বাজারে রপ্তানি হবে: আ স ম ফিরোজ, এমপি

মোঃ দেলোয়ার হোসেন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০৩৯ বার পঠিত

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসিকে দেখিয়েছেন কিভাবে গণভবনের অল্প জায়গায় হাঁস মুরগি ও গবাদী পশু পালন করা যায়। তিনি দেশকে স্বয়ং সম্পূর্ণ করেছেন, স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশ থেকে গবাদি পশুর মাংস আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে। আজ শনিবার সকাল ১১টার দিকে পটুয়াখালী বাউফলের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি আ স ম ফিরোজ আরো বলেন, কোন জমি খালি না রেখে বাড়ির আঙ্গিনায় অল্প জায়গায় হাঁস মুরগি ও গবাদী পশু পালন করতে সকলকে উৎসাহিত করতে হবে। হাটে বাজারে বসে অজাতা সময় নষ্ট না করে বাড়িতে হাঁস মুরগি ও গবাদী পশু পালনসহ এর পাশাপাশি শাকসবজি চাষ করারও আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: পার্থ সারথী দত্ত,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিচুর রহমান,উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম, মাঠকর্মী রাখিয়া রহমান ঋতু, ডেইরী সমিতির সভাপতি ও সফল খামারী মো: হাবিুবুল্লাহ সহ প্রমূখ। অনুষ্ঠানে ৫০টি স্টলে ৪৫জন খামারী বিভিন্ন জাতের পাখি, মহিষ, ঘোড়া, গরু ও মোরগ মুরগীর প্রদর্শনীতে তুলে ধরেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..