শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ডিএসইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৫৯৬২ বার পঠিত

মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সংগঠনের যে সব সদস্যের সন্তান ২০২১ সালের এসএসসি/সমমান কিংবা এইচএসসি/সমমান পরীক্ষায় পাস করেছে, তাদের জন্য এই আবেদন করা যাবে। আবেদন পাঠানো যাবে ৩০ মে পর্যন্ত। সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেধাবৃত্তির জন্য বেশ কিছু নিয়ম মানতে হবে। সেগুলো হলো:

১. সন্তানের জন্য যিনি আবেদন করবেন তাকে অবশ্যই ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য হতে হবে।

২. শিক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

৩. সংশ্লিষ্ট পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে। আবেদনের সাথে পরীক্ষার মার্কশিট কিংবা রেজাল্ট শিটের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

৪. আবেদনকারী যে সংবাদ মাধ্যমে কাজ করেন তার নাম ও আবেদনকারীর ফোন নম্বর উল্লেখ করতে হবে।

৫. অসম্পূর্ণ আবেদন কিংবা নির্ধারিত সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না। বৃত্তির ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্তবলে গণ্য হবে।

আগামী ৩০ মে, ২০২৩ তারিখের মধ্যে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিসে (ইসলাম এস্টেট, ৫৫/১ পুরান পল্টন (তৃতীয় তলা), ঢাকা-১০০০) পৌঁছাতে হবে।

পূর্বে যারা আবেদন করেছে, পুনরায় তাদের আবেদন করার প্রয়োজন নাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..