শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশে নান্দাইলে হতদরিদ্র ও এতিম ছাত্রদের মাঝে ৩৪ কার্টুন খেজুর বিতরণ আমতলীতে গুণীজন ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে ইফতার মাহফিল আমতলীতে খাস জমি নিয়ে দ্বন্ধ। সংঘর্ষে আহত-৭ তাড়াইল বাজারের পুরাতন ডাকবাংলা রোড এখন ময়লার ভাগাড় আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে ৩১৭০ পিস ভারতীয় ট্যাবলেট ও ৪২৭ বোতল সিরাপসহ আটক ১ ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদ (গ্যালাক্সি)-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা নদী আর সাগরে বন্দি রাঙ্গাবালী: যেখানে স্বাস্থ্যসেবা আজও এক বিলাসিতা

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে নব নিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮৮০ বার পঠিত

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি): 

নব নিযুক্ত পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর যোগদান উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ নব নিযুক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর যোগদান উপলক্ষে তার কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর আইনশৃঙ্খলা ও তথ্য আদান-প্রদান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৪ এর অদ্ভুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ সরকারের গুরুত্বপূর্ণ সময় পটুয়াখালীতে যোগদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান নবাগত পুলিশ সুপার মহোদয়ের সাফল্য গাথা কর্মময় জীবনের বর্ণনা করেন। এরপর পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ নিজ নিজ পরিচয় দেন।

সভায় পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান বলেন, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকগন সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিশীল। আইনশৃঙ্খলার ক্ষেত্রে আপনার কঠোর অবস্থান পুরো জেলাকে শান্ত রাখবে বলে প্রত্যাশা করি।

পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন, আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য প্রচার ও সহযোগিতা থাকলে জেলার মাদক নির্মূল সহ সকল বিশৃংখল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান, ডিএসবি ডিআইও-১ মোঃ ইমতিয়াজ আহমেদ, ডিবি ওসি একে এম আজমল হুদা, সদর থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল,সাবেক সাধারন সম্পাদক এম নাজিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সুজন,দপ্তর সম্পাদক সুমন দাস অভি, অর্থ বিষয়ক সম্পাদক মনজুর মোর্শেদ তুহিন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..