শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

পদত্যাগের পর বিদেশ পারি জমানোর চেষ্টা করছেন মুরাদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৬০৯৬ বার পঠিত

মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে এবার বিদেশ যাওয়ার চেষ্টায় আছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার রাতে দেশের বাইরে যেতে বিমানের টিকিট সংগ্রহ করেছেন তিনি।

গত সোমবার সামাজিক মাধ্যমে সমালোচনার মধ্যে চট্টগ্রামের চলে যান ড. মুরাদ। নারীর প্রতি শিষ্টাচারবহির্ভূত অবমাননাকর বক্তব্য দেওয়ায় তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর মঙ্গলবার বিকেলে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর থেকেই সপরিবারে বাইরের দেশে চেষ্টা শুরু করেন। পরের চূড়ান্তভাবে কানাডা যাওয়ার সিদ্ধান্ত নেন ডা. মুরাদ।

প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ডা. মুরাদ যে লাল পসপোর্ট ছিল সেটি পদত্যাগের কিছুক্ষণ আগে ব্যক্তিগত দিন মঙ্গলবার তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের।

যদিও লাল পাসপোর্ট থাকা সত্ত্বেও অন্য দেশে যেতে কিছুটা জটিলতা রয়েছে ‌ লাল পাসপোর্টধারী ব্যক্তি সরকারি আদেশ ছাড়া বিদেশে ভ্রমণ করতে পারবেন না। এ অবস্থায় তার বিদেশ গমন অনিশ্চিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

মঙ্গলবার ৭ডিসেম্বর দুপুর সাড়ে বারোটায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করে পাঠান ডা. মুরাদ ‌। পরে দুপুর তিনটয় তার পক্ষে পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ সচিবের দফতরে জমা দেন তথ্যপ্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

এদিকে তথ্য মন্ত্রণালয়ের নাম ফলক থেকেও মুরাদ হাসান এর নাম মুছে ফেলা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট এ থাকা প্রতিমন্ত্রীর তালিকায় তার নাম কে বাদ দেয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর ওয়েবসাইটে ও তার নাম নেই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..