শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীনের ১৭টি চুক্তি-সমঝোতা স্মারক সই বিশ্বকাপে সর্বোচ্চ লালকার্ডের রেকর্ড ব্রাজিলের দখলের চীনের করিডোর প্রস্তাবকে ইতিবাচক দেখছে সরকার: মাহাদী আমিন শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হোসেনি দালান থেকে শুরু তাজিয়া মিছিল ডিভোর্সের পর দীর্ঘ অনুপস্থিতি, সাবেক স্বামীর মৃত্যুর পর সম্পত্তিতে সক্রিয়—মিরা খানকে ঘিরে বিতর্ক অধ্যাপক এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল

প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে শিশিরভেজা শীতের চন্দ্রমল্লিকা

দিপংকর মন্ডল , হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৯৩১ বার পঠিত

শীতকালীন ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা বেশ জনপ্রিয় একটি ফুল। রংবাহারী সৌন্দর্যে প্রকৃতিকে রাঙিয়ে তুলতে এর জুরি মেলা ভার। চন্দ্রমল্লিকার সঙ্গতে বাগান বা বাড়ির আঙিনা হয়ে উঠে যেনো আরও প্রাণবন্ত, আকর্ষণীয়।

চন্দ্রমল্লিকা মূলত একটি গুল্মজাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ। এর জন্মস্থান চীন ও জাপান। ফুলটির আরেক নাম সেবতি। বড়দিনের সময় বেশি ফোটে বলে ইংরেজিতে একে ক্রিসেন্থিয়াম বলা হয়ে থাকে। বাংলা করলে এর অর্থ দাড়ায় ‘সোনার ফুল’।

চন্দ্রমল্লিকা নিয়ে কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছেন,
চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা॥
রং-পরিদের সঙ্গিনী তুই,
অঙ্গে চাঁদের রূপ-শিখা॥
ঊষর ধরায় আসলি ভুলে
তুষার দেশের রঙ্গিণী।

কবি কৃষ্ণকলি লিখেছেন,
চন্দ্রমল্লিকা ফুটিয়াছে আজ
মেঠো পথের ধারে,
গগনের শশী নামিল বুঝি
আমার ভাঙ্গা ঘড়ে।

বাংলাদেশে সাধারণত চন্দ্রমল্লিকার ৩ টি প্রজাতি লক্ষ্য করা যায়। তিন রঙের চন্দ্রমল্লিকা, তোরা চন্দ্রমল্লিকা ও মালির চন্দ্রমল্লিকা। এগুলো বাগান, বাড়ির আঙিনায়, বারান্দায় কিংবা ছাদে চাষ করা হয়। এর ফুলগুলো সাধারণত সাদা-হলুদ ও মেরুন বর্ণের হয়।

প্রকৃতিতে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি চন্দ্রমল্লিকার রয়েছে বিভিন্ন ভেষজ গুণাগুন। এছাড়াও বিভিন্ন আনন্দ উৎসবে, ধর্মীয় নৈবেদ্য ও মালা তৈরির কাজে এই ফুল ব্যবহার করা হয়ে থাকে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..