বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

আমতলী (বরগুন) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫৮৫৭ বার পঠিত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী একে স্কুল চৌরাস্তায় সড়কে টায়ারে আগুণ ধরিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন আমতলী উপজেলার ছাত্র প্রতিনিধিরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বৈষম্য ছাত্র আন্দোলনের আমতলী উপজেলা প্রতিনিধিরা একে স্কুল চৌরাস্তা এলাকায় ঘন্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তবে সাড়ে ছয়টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সরেজমিনে দেখা গেছে, বৈষম্য ছাত্র আন্দোলনের আমতলী উপজেলা প্রতিনিধি ফাতিমা তুজ জোহরা মৈতি, বায়জিদ, বেল্লাল, মুসতারিন, ফরহাদ, ফারদিন, তানভির, নির্জনা, অনন্য ছাত্ররা পটুয়াখালী -কুয়াকাটা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন। এসময় তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বৈষম্য ছাত্র আন্দোলনের আমতলী উপজেলা প্রতিনিধি ফাতিমাতুজ জোহরা মৈতি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক আমাদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভে করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই হামলার তীব্র নিন্দা জানাই।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, শান্তিপূর্ণ ভাবে এনসিপির কর্মসূচি শেষ হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..