শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

ব্র্যাক ওয়াশ কর্মসূচি অনুষ্ঠিত

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৮২ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ইনক্রিজ এক্সেস টু ইমপ্রুভড ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন সার্ভিস ইন স্কুল এক্সেস বাংলাদেশের ওয়াটার স্যানেটেশন এন্ড হাইজিন প্রকল্পের আওতায় ২০২৫ সালে উপজেলায় সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নিরাপদ পানি পয়নিষ্কাশন ও হাইজিন নিয়ে কাজ করার লক্ষ্যে প্রারম্ভিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার।(২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ব্র্যাক ওয়াস কর্মসূচি পটুয়াখালী জেলার ব্যবস্থাপক মোঃ সুলতান উদ্দিন, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল মোঃ হাসান তালুকদার, টেকনিক্যাল অফিসার সুফল মিস্ত্রি ও প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আব্দুল্লাহ মামুনসহ এনজিও কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক স্তরের বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রকল্পের কাজ সম্পৃক্ত কর্মকর্তাবৃন্দ।
ব্র্যাক ওয়াশ কর্মসূচির পটুয়াখালী জেলা ব্যবস্থাপক মো: সুলতান উদ্দিন বলেন, এই প্রকল্পের আওতায় মির্জাগঞ্জ উপজেলায় গত বছর ৫টি মাধ্যমিক বিদ্যালয় বিশুদ্ধ পানির ব্যাবস্থা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সহায়তা প্রদান করা হয়েছে। ব্রাকের এ ধরনের কার্যক্রম বিশ্বের ১২টি দেশে চলমান রয়েছে বলে জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..