রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরা ১৫ নম্বর সেক্টরে নওরীন নামের গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য হযরত কায়েদ সাহেব হুজুর রহ.এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁদা না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে জখম আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে তাড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন: স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা মোরেলগঞ্জে সৌদি প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রাণনাশের হুমকি—থানায় মামলা রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা আমতলীতে নারীর রহস্যজনক মৃত্যু: তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ বেতাগী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক: হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ

কিশোরগঞ্জে ইন্নী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৮৫২ বার পঠিত

রাজশাহী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী জিলফা জাহান ইন্নীকে ধর্ষনের পর পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয় দূর্বৃত্তরা। প্রকৃত ঘটনা আড়াল করার প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫মার্চ) দুপুর ১২টায় কিশোরগঞ্জের কালীবাড়ী মুক্ত মঞ্চে ছাএ জনতার ব্যানারে শিক্ষার্থী, নাট্যশিল্পী, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দএ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আব্দুর রহমানের সভাপতিত্বে ও এ্যাডভোকেট এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদ লেলিন, কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলাম, বাংলাদেশ বেতারের শিল্পী হোসনে আরা মমতাজ, আবৃত্তিকার রুমা আক্তার, নাট্যশিল্পী হারুন রশীদ, সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা, মৎসজীবি দলের সাধারণ সম্পাদক শ্যামল মিল্কী, শিক্ষক আবুল হোসেন বিএসসি, নিহত ইন্নীর পিতা সাংবাদিক, নাট্যশিল্পী ও ছড়াকার সাদেকুর রহমান রতন।

উল্লেখ্য যে, রাজশাহীর বহরমপুর এলাকার মেহেদী হাসান নিপুর ভারা বাসায় গত ১৬/০১/২০২৫ ইং তারিখে ফাসিঁতে ঝুলন্ত অবস্থায় অবস্থায় জিলফা জাহান ইন্নির লাশ পাওয়া যায়, পরবর্তীতে বাড়িওায়াল ও হত্যার সাথে জারিতরা নাটকীয় ভাবে ইন্নীর লাশ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী মহল ধর্ষক ও খুনীদের বাঁচাতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। ফলে মামলা জটিলতা সৃষ্টি হয় অবশেষে গত ৭ মার্চ ২০২৫ নিহত ইন্নির পিতা সাদেকুর রহমান রতন বাদী হয়ে রাজশাহীর রাজাপাড়া (আর,এম,পি) তে মামলা দায়ের করেন। মামলা নং- ১৪০১(৬)/১
(০৮/০৩/২০২৫)

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..