শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

মির্জাগঞ্জে খাল খননে অনিয়ম শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৫৯০৪ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার  মাধবখালি ইউনিয়নে বেতবুনিয়া ও চাকরখালী খাল খননে অনিয়ম শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী চৈতা – বাজিতা পানি সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোহাম্মদ গাজী জাহাঙ্গীর আলম।

১৮ই মার্চ রোজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় সময় পটুয়াখালীর মির্জাগঞ্জে  উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম লিখিত বক্তব্যে বলেন মির্জাগঞ্জে খাল খননে অনিয়ম শিরোনামে গত কয়েকদিনে জাতীয় কয়েকটি পত্রিকার সংবাদ প্রকাশিত হয়েছে, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে, প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে মাধবখালি ইউনিয়নের বেতবুনিয়া ও চাকরখালি খালের পলি নিষ্কাশন রেগুলেটর ও অফিস মেরামতের জন্য ২০২৩ – ২৪ অর্থবছরে ১৫ লাখ ৯২ হাজার ২২১ টাকা বরাদ্দ হয়, বরাদ্দের টাকা কাজ না করে এল সিএস কমিটির সভাপতি ও সম্পাদকের স্বাক্ষর জাল করে জাহাঙ্গীর গাজী ও বেলাল মৃধা নামে ২ ব্যক্তি টাকা উত্তোলন করে নিয়ে গেছে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

প্রকৃত ঘটনা হলো চৈতা – বাজিতা  উপ প্রকল্পের ২টি  খালের পলি  অপসারণ এবং অফিস ঘর ও সুইজগেট মেরামতের জন্য ২০২২- ২৩ অর্থবছরে ২৮ লাখ ১১ হাজার ৩২১ টাকা বরাদ্দ করা হয় ৬টি এলসিএস কমিটির মাধ্যমে খাত  ওয়ারী কাজ বাস্তবায়ন করা হয়।

এরপর কর্তৃপক্ষ সরেজমিনে সার্ভে করে ২৫ লাখ ৭৪ হাজার ৭৭৮  টাকা বিল প্রদান করেন।

একটি কুচক্রি মহল এলাকার উন্নয়নের কাজ বাধাগ্রস্ত করা, এবং আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করানো হয়েছে।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম মজুমদার ও সাবেক ইউপি সদস্য গোলাম কবির কুদ্দুস খান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..