বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বরগুনার পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

বরগুনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫৮৮৪ বার পঠিত

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ভাসমান অবস্থায় তিন ফিট দৈর্ঘ্যের একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ডলফিনটির শরীরের পুরো চামড়া উঠে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে।

শুক্রবার (০২ এপ্রিল) বেলা ১ টার দিকে উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সংলগ্ন পায়রা নদী থেকে মৃত ডলফিনটি উদ্ধার করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান‌।

(ধরা)’র সমন্বয়ক আরিফুর রহমান বলেন, ‘শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে পর্যটক নিয়ে পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর মোহনায় নৌকায় ভ্রমণ করছিলাম। এমন সময় নদীতে ভাসমান অবস্থায় একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন দেখতে পাই।’ পরে তা উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

নলবুনিয়া বিট কর্মকর্তা মো. শাওন বলেন, ‘পরিবেশকর্মী আরিফুর রহমানের মাধ্যমে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছি। যাতে দুর্গন্ধ না ছড়ায়, সে জন্য দ্রুত ডলফিনটি মাটি চাপা দেওয়া হয়েছে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..