বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫৯২১ বার পঠিত

বরগুনার বেতাগীতে দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা‘২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক)‘র আয়োজনে সোমবার (১৯ মে) সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত‘ পারিবারিক মূল্যেবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মুল কারণ’ বিষয়ে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দুপ্রক সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ রফিকুল আমিনের সভাপতিত্বে চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুর রহমান এর উদ্বোধন করেন।

দুপ্রক সাধারণ সম্পাদক মো: মহসিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দুপ্রক ‘র সিনিয়র সদস্য সাইদুল ইসলাম মন্টু, কাজির হাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোশারেফ হোসেন, সুবর্ণা ইসলাম ও বরগুনা জেলার শ্রেষ্ঠ বিতার্কিক খাইরুল ইসলাম মুন্নাসহ অন্যান্যরা।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) জানায়, দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতায় চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়, কাজির হাঁট মাধ্যমিক বিদ্যালয় ও কাউনিয়া মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। এর মধ্যে কাজির হাঁট মাধ্যমিক বিদ্যালয় ও চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয় বিজয় লাভ করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..