বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

তালতলীতে রাতের আধারে কৃষি ভ্যান বিতরণ, তদন্ত দাবী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৮৪৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

তালতলী উপজেলায় রাতের আধারে কৃষি পণ্য পরিবহন ভ্যান গাড়ী বিতরণের ঘটনায় প্রশ্নের ঝড় উঠেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু জাফর ইলিয়াস অর্থের বিনিময়ে কৃষকদের মাঝে এসএসসিপি কস্ট শেয়ারিং প্রকল্পের আওতায় বরাদ্দকৃত সিএফসি কেন্দ্র ও কৃষি উপকরণ দিয়েছেন।

জানা গেছে, পাঁচটি সিএফসি কেন্দ্রের জন্য সরকার প্রত্যেকটিতে এক লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ দেয়। কৃষকদের কৃষি পণ্য মজুদ ও সরবরাহে সহায়তার জন্য টিলার, ওয়েট মেশিন, ক্যারোট ও ভ্যান গাড়ী বরাদ্দ ছিল। এর মধ্যে সোমবার রাতে পটুয়াখালী থেকে আনা তিনটি ভ্যান গাড়ী উপজেলা কমপ্লেক্সে না এনে দুই কিলোমিটার দূরে ইব্রাহিম, রাখাইন জোলেন ও আল আমিন নামে তিনজনের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, “ঘাপলা না থাকলে এত রাতে অফিস ছেড়ে লোকালয়ে গিয়ে ভ্যান বিতরণ কেন?” রাখাইন জোলেন বলেন, “সহকারী কৃষি কর্মকর্তা আমাকে রাত ১০টায় গাড়ী নিতে বলেছেন, কেন রাতে দিয়েছেন তা জানি না।”

সহকারী কৃষি কর্মকর্তা ইমাম হোসেন জানান, কৃষি কর্মকর্তার নির্দেশেই রাতে ভ্যান দেওয়া হয়েছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর ইলিয়াস অর্থের বিনিময়ে ভ্যান বিতরণের অভিযোগ অস্বীকার করে বলেন, “ভ্যান আসতে রাত হয়েছে, তাই রাতে দিয়েছি।” উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ উম্মে সালমা জানান, “ঘটনা আমার জানা নেই, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..