শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি ঈদের দিন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

সরকারি বাঙলা কলেজ শিক্ষক পরিষদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২ অনুষ্ঠিত

মহিউদ্দীন শাকিল (বাঙলা কলেজ প্রতিনিধি)
  • আপলোডের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৬২৭০ বার পঠিত

মহিউদ্দীন শাকিল (বাঙলা কলেজ প্রতিনিধি)

সরকারি বাঙলা কলেজ শিক্ষক পরিষদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২- এ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মিটুল চৌধুরী। পদাধিকারবলে কলেজ অধ্যক্ষ পরিষদের সভাপতি ও উপাধ্যক্ষ সহ-সভাপতি হিসেবে কাজ করেন।

শনিবার (৮ জানুয়ারি) ভোট শেষে বিকেলে নির্বাচনি ফলাফল ঘোষণা করা হয়। এদিন সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে, চলে দুপুর ৩টা পর্যন্ত। অধ্যাপক মিটুল চৌধুরী নির্বাচনে ৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এসএম মাহাবুবুল ইসলাম পেয়েছেন ৫২ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিকান্দার আলী ভূইয়া। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক লাকী রানী হালদার পেয়েছেন ৪৪ ভোট। দপ্তর সম্পাদক পদে ৮৮ ভোট পেয়ে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হুমায়রা মৌর্শেদা আক্তার ভোট পেয়েছেন ৬২। বিনোদন ও ক্রীড়া সম্পাদক পদে ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের প্রভাষক প্রসেনজিৎ গাইন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উদ্ভিদবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোত্তালেব মিজান পেয়েছেন ৬৮। অধ্যাপক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড.শাহিনারা বেগম।

এছাড়াও বিনাপ্রতিদ্বন্দিতায় প্রভাষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক জাহিদুল হুদা। সহকারী অধ্যাপক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার। এসময় বাঙলা কলেজের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয়ব্যক্ত করেন নবনির্বাচিত সম্পাদক মিটুল চৌধুরী।

নির্বাচনের সার্বিক বিষয়ে অধ্যক্ষ ড. অধ্যাপক ফেরদৌসী খান বলেন, ‘বাঙলা কলেজের ইতিহাসে এইবারেই প্রথম এতো উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হল। সকাল থেকে সকল ভোটাররা সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে পেরেছেন। এরআগে বিভিন্ন সময় নির্বাচনে বিভিন্ন অপ্রিতিকর ঘটনা ঘটেছে। তবে এবার তেমন কোন ঘটনা ঘটেনি।’ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ বলেন, ‘যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতি প্রত্যাশা থাকবে ছাত্র শিক্ষক এবং প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করবেন। বাঙলা কলেজকে এগিয়ে নিতে কাজ করবেন।’ উপাধ্যক্ষ প্রফেসর মো: জাহাঙ্গির হোসেন বলেন, নতুন শিক্ষক পরিষদ এসডিজি’র এর লক্ষমাত্রা ‘মানসম্মত শিক্ষা’ বাস্তবায়নে কাজ করবে এটাই আমার প্রত্যাশা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..